আসল গরুর চামড়া
সিনথেটিক নয়, আসল Cow Leather। ব্যবহারে আরও সুন্দর হয়।
নিজস্ব কারখানা
ডিজাইন থেকে ফিনিশিং, প্রতিটি ধাপ আমাদের নিজের তত্ত্বাবধানে।
নিখুঁত কারুকাজ
দক্ষ কারিগরের হাতে সেলাই ও ফিনিশিং।
ক্যাশ অন ডেলিভারি
পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন
জনপ্রিয় জুতার কালেকশন গুলো
আসল চামড়া, সুন্দর ডিজাইন এবং যুক্তিসংগত দাম—প্রতিদিনের জন্য আপনার প্রয়োজনীয় জুতা।
Crocodile Dice Leather Antique Casual Shoes – HM27
Crocodile Dice Leather Black Casual Shoes – HM28
Premium Bob Leather Comfort Casual Shoe Black – HM88
Premium Bob Leather Comfort Casual Shoe Dark Brown – HM87
জুতা কেনার আগে যে ৩টি বিষয় জানা জরুরি!
চামড়ার মান যাচাই করুন
জুতা কেনার আগে Upper-এর উপাদান সম্পর্কে নিশ্চিত হোন। আসল Cow Leather জুতায় থাকে প্রাকৃতিক টেক্সচার, আভিজাত্য ও সঠিক যত্নে দীর্ঘদিন ব্যবহারের সুবিধা।
সঠিক সাইজ বেছে নিন
পায়ের মাপ অনুযায়ী সঠিক সাইজ নির্বাচন করুন। জুতা যেন খুব আঁটসাঁট বা ঢিলেঢালা না হয়, সেদিকে খেয়াল রাখুন—সঠিক ফিটই আরামদায়ক হাঁটার প্রথম শর্ত।
কমফোর্ট ও সোলের দিকে নজর দিন
দীর্ঘসময় স্বস্তিতে চলাফেরার জন্য আরামদায়ক ইনসোল, ভালো ফিট ও ব্যবহার উপযোগী সোল গুরুত্বপূর্ণ। তাই জুতার ডিজাইনের পাশাপাশি কমফোর্টকেও গুরুত্ব দিন।
কিন্তু লেদার জুতার ব্যাপারে আমরা সিরিয়াস
আমরা তাঁদের জন্য জুতা তৈরি করি, যাঁরা খাঁটি চামড়ার মান বোঝেন, ভালো জুতা চান—তবে অযথা বাড়তি দাম দিতে চান না। নিজস্ব কারখানায় যত্ন নিয়ে তৈরি জুতা সরাসরি পৌঁছে দিই আপনার হাতে। তাই মানের নিশ্চয়তা আর ন্যায্য দামের দায়িত্ব—দুটোই আমাদের।
কেন HAMBA থেকে কিনবেন ?
খাঁটি গরুর চামড়া
জুতার Upper তৈরিতে ব্যবহার করা হয় আসল গরুর চামড়া।
নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি
উৎপাদনের প্রতিটি ধাপে মানের দিকে নজর রাখা হয়।
আরামকে গুরুত্ব দেই
দীর্ঘসময় পরেও পায়ে স্বস্তি—এটাই HAMBA-এর অগ্রাধিকার।
আরামদায়ক ফিট ও কমফোর্টের কথা মাথায় রেখেই প্রতিটি জুতা তৈরি করা হয়।
সাশ্রয়ী দাম
ভালো Leather Shoe মানেই অযথা বেশি দাম—এই ধারণা বদলাতেই HAMBA।
আমরা বেছে নিই সেরা মানের উপকরণ
প্রতিটি জোড়া জুতা তৈরি হয় মানসম্মত উপকরণ ও দক্ষ কারিগরের যত্নে।
আপনার প্রতিদিনের চলায় আরাম, স্থায়িত্ব ও প্রিমিয়াম লুক নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
আপনার পছন্দের জুতা, অর্ডার করুন খুব সহজেই।
জুতা ও সাইজ বেছে নিন
পছন্দের জুতা নির্বাচন করুন। সাইজ গাইড দেখে আপনার জন্য সঠিক সাইজটি বেছে নিন নিশ্চিন্তে।
অর্ডার কনফার্ম করুন
আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে অর্ডার করুন। আমরা ফোন বা মেসেজে আপনার অর্ডার নিশ্চিত করব।
পণ্য পেয়ে পেমেন্ট করুন
ক্যাশ অন ডেলিভারিতে পণ্য গ্রহণ করুন এবং ডেলিভারির সময় পেমেন্ট সম্পন্ন করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
জুতা কি সত্যিই আসল গরুর চামড়ার?
হ্যাঁ, আমাদের জুতার আপার ১০০% গরুর চামড়ার। সোল আর লাইনিংয়ে কী ব্যবহার হয়েছে, তা প্রতিটি পণ্যের পেজে লেখা আছে।
আসল চামড়া আমি কীভাবে চিনব?
আসল চামড়ার ভেতরের দিকে তন্তুর মতো টেক্সচার থাকে, আর গন্ধটা প্রাকৃতিক, প্লাস্টিকের মতো নয়। হাতে নিলে এটা শরীরের তাপে একটু গরম হয়। সন্দেহ থাকলে কারখানায় এসে নিজের চোখে দেখে যেতে পারেন।
জুতার সঠিক সাইজ কীভাবে বেছে নেব?
প্রতিটি প্রোডাক্টের সাইজ চার্ট দেখে আপনার পায়ের মাপ অনুযায়ী সাইজ নির্বাচন করুন। সাইজ নিয়ে কোনো দ্বিধা থাকলে অর্ডারের আগে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
পণ্য হাতে পেয়ে কি টাকা দিতে পারব?
জি, HAMBA-তে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে। অর্ডার কনফার্ম করে পণ্য গ্রহণের সময় পেমেন্ট করতে পারবেন।
ডেলিভারি পেতে কতদিন সময় লাগে এবং চার্জ কত?
ঢাকার মধ্যে সাধারণত ১–২ দিনের মধ্যে এবং ঢাকার বাইরে ৩–৫ দিনের মধ্যে আপনার অর্ডার পৌঁছে দেওয়া হয় । ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ৮০ টাকা এবং ঢাকার বাহিরে ১৩০ টাকা ।
জুতার সাইজ না মিললে কি এক্সচেঞ্জ করা যাবে?
জি, জুতার সাইজ না মিললে ডেলিভারির ৭ দিনের মধ্যে আমাদের জানাতে পারবেন। জুতা অব্যবহৃত, অক্ষত ও মূল বক্সসহ থাকলে আমাদের এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী সাইজ পরিবর্তনের ব্যবস্থা করা হবে।
HAMBA-এর জুতার দাম তুলনামূলক সাশ্রয়ী কেন?
আমরা নিজস্ব কারখানায় জুতা তৈরি করি এবং সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিই। ফলে মধ্যস্বত্বভোগীর বাড়তি খরচ এড়িয়ে, আপনার সাধ্যের মধ্যে খাঁটি চামড়ার জুতা দেওয়ার চেষ্টা করি।